বরগুনায় দর্শকনন্দিত ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা বনাম বেতাগী উপজেলার ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। বরগুনা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। ২-১ গোলে বেতাগী উপজেলা কে হারিয়ে বিজয়ী হন বরগুনা সদর উপজেলা।
সপ্তমবারের মতো আয়োজিত ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক নূর হোসেন সজল, বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ বরগুনা ও বেতাগী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতি দু’বছর পর পর এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে বরগুনা জেলা ক্রীড়া সংস্থা। প্রতিটি আসরেই বরগুনার প্রতিবেশী জেলাগুলো থেকে একাধিক দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে।দেশের নামিদামি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াররাও অংশগ্রহণ করেন এই টুর্নামেন্টে। ফলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় প্রতিটি ম্যাচে।
এ কারণে বরগুনার ঐতিহ্যবাহী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট দর্শকদের কাছে একটি আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টের রূপ নিয়েছে। আটটি দলের অংশগ্রহণের গত ৬ মার্চ এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
বার্তাবাজার/কেএ