মোটরসাইকেল দূর্ঘটনায় বশেফমুবিপ্রবির ৩ শিক্ষার্থী আহত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ৩ শিক্ষার্থী মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকালে মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী ৩ জনই হলেন- বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হৃদয় কুমার বিশ্বাস (২২),মনজুরুল ইসলাম মিলন (২১) এবং মশিউর আল মামুন (২২)। বিকাল ৫টা ৩০ মিনিটে গোবিন্দগঞ্জ থেকে হাজরাবাড়ী পৌরসভায় যাওয়ার পথে বালুআটা এলাকায় একটি বাছুর গরু আচমকা মোটরসাইকেল সামনে দৌড়ে চলে আসে। পরে বাছুরটিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী হৃদয়, মিলন ও মামুন আহত হন।

পিছনে আসা মোটরসাইকেল আরোহীরা তাদেরকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা কমপ্লেক্স হাসপাতালে পাঠান। এ ঘটনায় মিলন ও মামুন প্রাথমিক চিকিৎসা শেষে ক্যাম্পাসে ফিরেছেন। তবে হৃদয় হাসপাতালে ভর্তি আছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা নিয়ে দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে একজনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর