দুই চাকায় বাংলাদেশ ভ্রমণ ভারতীয় যুবকের

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের অর্ঘ্য মন্ডল,দুই চাকায় ঘুরছেন বাংলাদেশ। ২৭ শে জানুয়ারি যশোর জেলার বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার অর্ঘ্য মন্ডল।স্বপ্ন বাইসাইকেলে বাংলাদেশ ঘুরে দেখার।

শুরু থেকে আজ পর্যন্ত ৫১ টি জেলা ভ্রমণ করেছেন অর্ঘ্য।এখন অবস্থান করছেন উত্তরবঙ্গের জেলা লালমনিরহাটে।আর বাকি মাত্র ১৩ টি জেলা। অর্ঘ্য মন্ডল ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে গ্রাজুয়েশন শেষ করেন ২০১৬ তে।২০১৪ সালে বাবার ভাঙ্গা সাইকেল নিয়ে পশ্চিমবঙ্গ ঘুরতে বেরিয়ে পরে অর্ঘ্য।তারপর আর থেমে থাকেনি।চলছে দুই চাকায় ভ্রমণ।

পশ্চিমবঙ্গ সফর শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা ও ভ্রমণের নেশায় সাইকেল নিয়ে আসেন বাংলাদেশে ভারতীয় এই বাঙ্গালী যুবক। বার্তা বাজার কে অর্ঘ্য মন্ডল জানান বাই-সাইকেলে পৃথিবী ভ্রমণের স্বপ্ন দেখছি।বাংলাদেশের প্রতি ভালোবাসা ও বাংলাকে দেখার প্রবল ইচ্ছা নিয়েই যাত্রা শুরু করি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর