মুজিববর্ষ উপলক্ষে নাটোরে বিনামূল্যে কৃষকের স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে নাটোরে বিনামূল্যে কৃষকের স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের কাদিভিটা এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

এ উপলক্ষে জেলা কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কৃষক লীগ নেতা আবুল লতিব তারিন, কেন্দ্রীয় কমিটির (সাবেক) সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিকসহ দলের নেতৃবৃন্দ। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবের নেতৃত্বে ৭জন চিকিৎসক কৃষকদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় প্রেসক্রিপশান ও ঔষধ প্রদান করছেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর