সাংবাদিক আরিফুল নির্যাতন: মধ্যযুগের বর্বরেরাও হার মানে ডিসি পারভীনের লোকদের কাছে

বাংলাদেশী সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানের স্ত্রী মোস্তারিমা সরদার নিতু অভিযোগ করেছেন, আরিফুলকে মধ্যরাতে ডিসি পারভীন সুলতানার পাঠানো কথিত মোবাইল কোর্ট তুলে নিয়ে গিয়ে ডিসি অফিসে চোখ বেঁধে উলঙ্গ করে পেটায়। আর সেই ভিডিও মোবাইলেও ধারণ করে।আর এসবের নাটের গুরু হিসাবে কাজ করেছেন সিনিয়র সহকারী কমিশনার-রাজস্ব নাজিম উদ্দিন।

১৪ মার্চ, শনিবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে সাংবাদিক আরিফুল ইসলামের সঙ্গে তার স্ত্রী দেখা করতে গেলে তিনি এসব তথ্য জানান।

নিতু আরও জানান, তার স্বামীকে মধ্যরাতে বাসা থেকে টেনে হিঁচড়ে আনার পর ডিসি অফিসের একটি কক্ষে নিয়ে গেঞ্জি ও প্যান্ট খোলে উলঙ্গ করে ফেলে। তারপর বেধরক মারপিটের সাথে সাথে একজন ভিডিও করছিল। আরিফুলকে যারা মারছিল তাদের দেখতে না পারলেও গলার স্বর শনে পরে চিনিতে পারবেন বলেও স্ত্রীর কাছে জানিয়েছেন তিনি। তারা সবাই জেলা প্রসাসকের কার্যালয়েই কর্মরত।

আরিফুল ইসলামের স্ত্রী বলেন, “আরডিসি নাজিম উদ্দিন আমাকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মীমাংসায় আসেন, আপনারা জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা ঠিক হবে না, আর কোনো সাংবাদিককে বক্তব্য দিবেন না, যতবেশি খোঁচাবেন, ততবেশি খারাপ হবে। আরডিসি নাজিম আমাকে বলেন- আপনি জানেন আপনার স্বামীর চরিত্র কত খারাপ, অন্য মেয়ের সাথে সেক্সসুয়াল সম্পর্ক আছে। তিনি নিয়মিত কলেজ যান না। কোথায় যান, আপনি খবর রাখেন? বলেই তিনি ভিডিও আছে দাবি করে আমাকে দেখাতে চান। আমি এর প্রমাণ দাবি করলে তিনি তড়িঘড়ি করে চেয়ার থেকে উঠে চলে যান।”

আরডিসি নাজিম উদ্দিন অভিযানে থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি গতরাতে ওয়ার্ক স্টেশনে ছিলাম না।’

নিতু আরো বলেন, “আমার স্বামীর সাথে দেখা করেছি। ডিসি অফিসের ভিতরে তাকে আটক রেখে সাদা কাগজে দুইবার স্বাক্ষর নিয়েছে। এরপর মদ ও গাঁজা দিয়ে এক বছরের সাজা দিয়েছে।”

উল্লেখ্য, জেলা প্রশাসকের অপকর্মের বিরুদ্ধে সংবাদ লেখায় শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে ডিসি অফিসের দুই-তিন জন ম্যাজিস্ট্রেট ১৫-১৬ জন আনসার সদস্যকে নিয়ে দরজা ভেঙে তার বাসায় প্রবেশ করে তোলে নিয়ে যায়। তবে তারা কোনো তল্লাশি অভিযান চালাননি। পরে ডিসি অফিসে নেয়ার পর তারা দাবি করেন, আরিফুলের বাসায় আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা পাওয়া গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর