ইংল্যান্ড ছাড়া সব দেশের ফ্লাইট বাতিল: পররাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ড ছাড়া ইউরোপসহ যেসব দেশে করোনা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে সেসব দেশের ফ্লাইট আগামী ৩১ মার্চ পর্যন্ত সব বাতিল করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

শনিবার (১৪ মার্চ) রাতে এক সংবাদ সন্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আগামীকাল মধ্যরাত থেকে এই ঘোষণা কার্যকর থাকবে। একইসাথে যারা বিদেশ থেকে ফিরবে তাদেরকে ২ সপ্তাহ বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতেই হবে।

এছাড়া করোনা আক্রান্ত সকল দেশ থেকে আগামী দুই সপ্তাহ অন অ্যারাইভাল ভিসাও রাখা হবে বলে তিনি জানিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর