করোনায় নতুন আক্রান্ত ২ জন যে দেশ থেকে সম্প্রতি ফিরেছেন…

বাংলাদেশে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ‌্যমন্ত্রী জানান, তাদের একজন জার্মানি ফেরত এবং আরেকজন ইতালিফেরত। তাদের আমরা এনে হাসপাতালে রেখেছি।’

এর আগে বাংলাদেশে ৩ জন করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। তারা বর্তমানে পুরোপুরি সুস্থ।

চীন থেকে ছড়িয়ে পড়া মহামাড়ি করোনা ভাইরাসে এই নিয়ে বাংলাদেশে ৫ জন আক্রান্ত হলো। এর মাঝে ৩ জন সুস্থ হয়ে গিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর