ববিতে শিক্ষার্থীদের করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ ইশা’র

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীদের করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ইশা ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।

ইশা ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম তৌহিদ বাশার ও সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, “সাধারণ শিক্ষার্থীদের করোনা ভাইরাস নিয়ে এত বেশি আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তাদের উচিৎ স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা।”

বিবৃতিতে আরো বলেন, এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেতন। সুতরাং বুয়েট চুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো ক্লাস বর্জন না করার আহ্বান জানিয়েছেন।

সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরী হয়নি। তবে ববি প্রশাসনের উচিত সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর