আরবি শিখতে মসজিদের ইমামের কাছে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছর বয়সী এক শিশু। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ইমাম নাজির হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়েছে। কুর্মিটোলা পূর্ব বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম।
ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করার প্রেক্ষিতে পুলিশ ওই ইমামকে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে।
পল্লবী থানার এসআই আকলিমা আক্তার এসব তথ্য নিশ্চিত করে জানান, শিশুটি আজ ভোরবেলা আরবি শিখতে মসজিদে গিয়েছিল। এ সময় ওই ইমাম তাকে মসজিদের কাছের একটি মাঠে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে অভিযুক্ত।’ এদিকে, ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে