গাইবান্ধার ফুলছড়িতে চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সপ্তম শ্রেনীর এক শিক্ষার্থীকে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার দুুপুরে মেয়েটির নানা বাদি হয়ে কালাম নামে এক বখাটে যুবকের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুইজনকে আসামী করে ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে সপ্তম শ্রেনীর ঐ শির্ক্ষার্থী ফুলছড়ি উপজেলার কি পাড়া ইউনিয়নের সাঁতারপাড়া গ্রাম থেকে নৌকা যোগে পাশ্ববর্তী গ্রাম নিজ গ্রাম কুন্দের পাড়া চরে যাচ্চিল। নৌকা থেকে নেমে হেঁটে যাওয়ার সময় অভিযুক্ত কালামসহ আরও দুইজন মেয়েটির পিছু নেয়। এক পর্যায়ে জোরপূর্বক ভুট্টা খেতে নিয়ে মুখ চেপে ধরে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে এলাকাবাসী।
এ ঘটনায় অভিযোগ পাওযার পরপরই থানায় মামলা নেওয়া হয়েছে এবং গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে মেয়েটির ডাক্তারী পরিক্ষা সম্পন্ন করা হয়েছে। এদিকে এ ঘটনায় মেয়েটির পরিবার অভিযুক্ত কালামসহ তার সহযোগীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
বার্তাবাজার/কেএ