বাগেরহাটে ট্রাক-বাসের সংঘর্ষ: শিশুসহ নিহত ৫

বাগেরহাটের ফকিরহাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৫ জনের মত। শনিবার (১৪ মার্চ) বিকার ৪টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় খুলনা থেকে বরিশাল যাওয়ার পথে যাত্রীবাহী রাজিব পরিবহনের সাথে একটি ত্রাকের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার মাদারীপুর এলাকার লিয়াকত আলীর ৫ বছরের শিশুকন্যা লাফিজা খাতুনসহ আরও ৪ জন নিহত হয়েছেন এতে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম বলেন, বিকালের দিকে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রাজিব পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময়ে বাসে থাকা নারী ও শিশুসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। অপর দু’জনকে হাসপাতালে নেয়া হলে মারা যান। আহত হন ওই পরিবহনের আরও ১৫ যাত্রী। তাদের ফকিরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর