করোনার প্রভাবে যাত্রী সংকট, বাতিল হলো বিমান বাংলাদেশের ৫ ফ্লাইট

করোনার প্রাদুর্ভাবে বাতিল করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীন ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন শনিবার (১৪ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানান।

বাতিল হওয়া অভ্যন্তরীন ফ্লাইটগুলো হলো- ১৫ মার্চ ঢাকা-যশোর, ১৬ মার্চ ঢাকা-সৈয়দপুর এবং ১৫ ও ১৬ মার্চ ঢাকা-রাজশাহী রুটের।

আন্তর্জাতিক যে ফ্লাইট দুটি বাতিল হলো- ২৪, ২৯, ৩০ এবং ৩১ মার্চ ঢাকা-কাঠমান্ডু; ১৬, ২৩ ও ৩০ মার্চ ঢাকা-ব্যাংক ফ্লাইট। এর মধ্যে ১৯ ও ২২ মার্চ ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত কক্সবাজারে ড্যাশ-৮ বিমান পরিচালিত হবে যদিও কথা ছিল বি-৩৭৩ বিমান যাওয়ার। মূলত যাত্রী সংখ্যা কমে যাওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। কারণ বি-৩৭৩ অনেকটা বড় বিমান।

বিমান ঢাকা-কাঠমান্ডু রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করে থাকে এই অবস্থায় রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স দুটি ফ্লাইট বাতিল করেছে। তবে আগামী ১৯ মার্চের ফ্লাইটটি যথারীতি পরিচালিত হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর