মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১ কিশোরী ও যুবতী, ২ পুরুষসহ ৪ জনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। শনিবার ১৪ (মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী অপুর্ব ফাস্টফুড এন্ড কফিহাউজে ডি আই ও আবুল বাসারের গোপন তথ্যের ভিত্তিতে এস আই মো: মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
অপুর্ব ফাস্টফুড এন্ড কফিহাউজের মালিক আনিসুর রহমান দীর্ঘদিন যাবত এই অনৈতিক কাজে টাকার বিনিময় সহয়তা করে আসছে ও এমনকি বেশী টাকা দিলে তার নিয়ন্ত্রণে থাকা স্কুল কলেজে পড়ুয়া মেয়েদের এনে গোপন রুমে অনৈতিক কাজ করিয়ে থাকেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।
অপুর্ব ফাস্টফুড এন্ড কফিহাউজের দুইটি গোপন রুম রয়েছে এই গোপন রুম দিন ১৫ হইতে ২০ বার ৫০০ শত টাকা করে ভাড়া দেয় বলে স্বীকার করেন অপূর্ব ফাস্টফুড এন্ড কফি হাউজের মালিক আনিসুর রহমান
আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি থানার পাইকপাড়া গ্রামের নাসির দেওয়ানের পুত্র আসিফ করিম (২১) সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামের মৃত বরকত আলীর পুত্র অপুর্ব ফাস্টফুট এন্ড কফি হাউজের মালিক আনিসুর রহমান।
বার্তাবাজার/কেএ