মাস্কের দাম বেশী রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে মাস্কের দাম বেশী রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ১৪ মার্চ শনিবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান এবং অহনা জিন্নাত ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মুখের মাস্ক এর দাম দ্বিগুণ-তিনগুণ রাখার দায়ে নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় রাইয়ান ফ্যাশনের স্বত্ত্বাধিকারী তোফাজ্জল হোসেনকে এক ব্যবসায়ীকে ৮ হাজার ও অপর রাজমনি গার্মেন্টসের স্বত্ত্বাধিকারী মোঃ শরীফুল্লাহকে ৫ হাজার, সর্বমোট ১৩ হাজার জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে ব্যবসায়ীরা জরিমানার টাকা পরিশোধ করেন। ওইসময় অন্য দোকানিরা সাবধান হয়ে যায়।

উল্লেখ্য, এর আগে শহরের তেরাবাজার এলাকায় একটি দোকানে মাস্কের দাম বেশী রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর