করোনা সংক্রান্ত তথ্য সেবা প্রদানে সিএমপি’র বিশেষ উদ্যোগ

করোনা ভাইরাস সংক্রান্ত যে কোন তথ্য সেবা ও সহযোগিতা প্রদানের নিমিত্তে বিশেষ কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (১৪ মার্চ) বিকাল সাড়ে চারটায় গণমাধ্যমে তথ্য সেবার এ বিষয়টি প্রকাশ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি জনগণ যেন করোনা ভাইরাস সম্পর্কে মূহুর্তেই সকল ধরনের তথ্য ও সহযোগিতা পেতে পারেন এজন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

এজন্য দেওয়া হয়েছে বেশ কয়েকটি হটলাইন নাম্বার। এরই সাথে করোনা ভাইরাস সম্পর্কে কোন প্রকার গুজবে কান না দিয়ে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার এবং আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়।

করোনা সংক্রান্ত যে কোন ধরনের তথ্য জানার জন্য প্রদত্ত হটলাইন নাম্বার সমূহ হলো, ০১৬৭৬১২৩৪৫৬, ০১৬৭৯১২৩৪৫৬, ০১৯৮০৫০৫০৫০, ০১৭৩৩২১৯১১৯, ০১৮৪৭২০২২২২, ৬৩০৩৫২, ৬৩০৩৭৫, ৬৩৯০২২।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর