করোনা: আজানে ‘হাইয়া আলাস সালাহ’ না, বলা হচ্ছে ‘ঘরে বসে নামায পড়ুন’

সাধারণত মুসলিমদের নামযের জন্য আজান দিয়ে ডাকা হয়। আজানে “হাইয়া আলাস সালাহ” অর্থ নামযের জন্য এসে বলে মুয়াজ্জিনেরা সুললিত কন্ঠে নামাযের ওয়াক্তের কথা মুসলিমদের মনে করিয়ে দেয়। এইবার করোনা ভাইরাসের কারণে দেখা গেল ভিন্ন দৃশ্য।

সম্প্রতি কুয়েতের মসজিদে ‘হাইয়া আলাস সালাহ’র বদলে সুরে সুরে বলা হচ্ছে ‘আল-সালাতু ফি বুয়ুতিকুম’ যার অর্থ “আপনার বারীতে বসে নামায পড়ুন”। এই লাইনটির পর যথারীতি পূর্বের নিয়মেই আজান শেষ করা হয়। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সিরাজ মাহের’ নামের একজন টুইটার ব্যবহারকারীর টাইমলাইনে আপলোড করা হয়েছে।

কুয়েতে করোনাভিরাস ঠেকাতে সকল ধরণের জমায়েত বন্ধ করে দেয়া হয়েছে। তাই নামাযও জামাতের সাথে পড়া হচ্ছে না।

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে কুয়েতে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর