সারা বিশ্বের সব দেশের মতো বাংলাদেশের মানুষজনও করোনা আতংকে ভুগছে। যদিও বাংলাদেশে এখনও করোনার মাত্রা ভয়াবহ পর্যায়ে যায়নি। কিন্তু তার চেয়ে ভয়াবহ আকার ধারন করে আছে বায়ুদূষণ। পাশাপাশি ডেঙ্গুর নতুন করে আক্রমণের বিষয়টাতো আছেই।
বায়ুদূষনের কারনে হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা নিয়ে সারাদেশেই প্রচুর মানুষ কষ্টে দিন যাপন করছে। তার মধ্যে ঢাকাবাসীর কষ্টের কথা বলে শেষ করা সম্ভব না।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে শনিবার (১৪ মার্চ) সকাল পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৭০ জন শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ তথ্যসূত্রে আরও জানা যায়, গত বছরের ১ নভেম্বর থেকে ১৪ মার্চ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৩৪৫ রোগী শ্বাসকষ্টের চিকিৎসা নিয়েছেন এবং ২২ জন মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ৫০৭ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ ও জ্বরসহ অন্যান্য রোগে ১ হাজার ২১৫ জন চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত বছরের ১ নভেম্বর থেকে ১৪ মার্চ পর্যন্ত মোট ৬ লাখ ১৮ হাজার ৫৪০ জন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬১ জন ।
সূত্র : ইউএনবি
বার্তাবাজার/এসজে