র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের বিরুদ্ধে হাইকোর্টের করা রিট বাতিলের দাবিতে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে নিরাপদে চলি সোসাইটি ও সংশোধন চলচ্চিত্র পরিবার। শনিবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তরা বলেন, ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভেজালের বিরুদ্ধে অভিযান করেছে। অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। অভিযান পরিচালনার সময় তিনি কারও ধার ধারেনি কখনও। এমনকি দায়িত্বরত অবস্থায় পরিবারের চিন্তাও মাথায় আনেনি। উনার মত সচেতন কর্মকর্তার বিরুদ্ধে এমন ভিত্তিহীন রিট করাটা আমরা মেনে নিতে পারিনা।
মানববন্ধন থেকে বক্তারা রিটকারীর নাম উন্মোচনের দাবী জানান। একইসাথে এই রিট বাতিল করে রিটকারী যদি সারোয়ার আলমের কাছে ক্ষমা না চায় তাহলে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে নিরাপদে চলি সোসাইটির চেয়ারম্যান আলিমুল্লাহ খোকন, জনপ্রিয় ইউটিউবার রাসেল মিয়াসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে