করোনার বিস্তার কিছুতেই থামছেনা সাইপ্রাসে। শুক্রবার রাত ১২ টা পর্যন্ত মোট ২১ জনের দেহে করুনার অস্তিত্ব পাওয়া গেছে। ২১ জনের মধ্যে ৭জন একই পরিবারের। করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে ইতিমধ্যে সাইপ্রাসের সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে গনসমাবেশ, পার্ক, সিনেমা হল, মার্কেট, খেলার মাঠসহ জনবহুল জায়গায় অযথা ঘোরাফেরা না করার ব্যাপারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। এবং কোথাও একাদিক লোক জড়ো হতে নিষেধ করেছে।
গত এক সপ্তাহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আগামি সোমবার থেকেই পুনরায় চালু করার কথা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাইপ্রাসের প্রধানমন্ত্রী নিকোস আনাস্তাসিয়াডিস আগামি সোমবার থেকে এপ্রিলের দশ তারিখ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন যে তিনি নতুন মহামারীটির দ্রুত প্রসারণের কারণে জনসাধারণের উদ্বেগ এবং নিরাপত্তাহীনতার বোধ সম্পর্কে সচেতন ছিলেন এবং জোর দিয়েছিলেন যে সরকার এর প্রভাব নিরসনে পদক্ষেপ গ্রহণ অব্যাহত চালিয়ে যাবে।
বার্তা বাজার/এম.সি