প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন, করোনার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পেছানোর মতো এখনো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
শনিবার (১৪ মার্চ) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের দিন আধাবেলা অফিস খোলা থাকবে। সরকার করোনাকে জাতীয় দুর্যোগপূর্ণ অবস্থান ঘোষণা করেনি। সুতরাং নির্বাচন বন্ধ করার পরিস্থিতি এখনো আসেনি। নির্বাচনের দিন অর্থবেলা অফিস খোলা থাকবে। বিকেলের দিকে অফিস বন্ধ থাকবে। সীমিত আকারে যান চলাচলও রাখতে হবে।
বার্তাবাজার/কে.জে.পি