লোহাগাড়ায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

লোহাগাড়ায় পুকুরে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়। ১৪মার্চ (শনিবার) দুপুর ১টায় চরম্বা ইউনিয়নের মাইজবিলা দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর আফিফা সোলতানা (৪) ওই এলাকার কৃষক ছগির আহমদের কন্যা।

জানা যায়, সকলের অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন অনেকক্ষণ আফিফা সুলতানাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় একজন ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশু আফিফা সোলতানার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর