মুজিব শতবর্ষ গোল্ডকাপ নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে “মুজিব শতবর্ষ গোল্ডকাপ নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২০” এর আয়োজন করে চর পাকুন্দিয়ার সূর্য উদয় স্পোর্টিং ক্লাব নামে একটি সামাজিক সংগঠন, আয়োজিত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২ টি দল।

শুক্রবার(১৩ মার্চ) রাতে চর পাকুন্দিয়া খেলার মাঠে মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সামিউল হাসান চৌধুরী (লিমন)। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্নঅাহবায়ক মোতায়েম হোসেন স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মো, সাইদুল হক জানু, সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি আজিজুল হক আজিজ, পাটুয়াভাঙ্গা ইউপির সচিব মোবারক হোসেন রতন, বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন ভূইয়া প্রমুখ।

টুর্নামেন্টের স্পন্সর হোটেল অবকাশ সুইট মিট, এস-রাফা ফিলিং স্টেশন এবং বসুন্ধরা এপি গ্যাস এর পাকুন্দিয়ার পরিবেশক মেসার্স শাহীন এন্টারপ্রাইজ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর