ভোমরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় সড়ক দূর্ঘটানায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম সাবিত্রী রানী দাস (৩০)। তিনি সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার রাম প্রসাদ দাসের স্ত্রী ও ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামের দূর্গা পদ দাসের মেয়ে।

স্থানীয়রা জানান, সাবিত্রী রানী তার বাবার বাড়ি থেকে বের হয়ে ভ্যান যোগে স্বামীর বাড়ি সাতক্ষীরা শহরের রাজারবাগান যাচ্ছিলেন। পথিমধ্যে ভোমরা স্থল বন্দরের পার্কিং এর তিন নম্বর গেটের কাছে পৌঁছালে একটি বাংলাদেশী ট্রাক (যার নং-যশোর-ট- ১১-১৭১৫) পিছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সাবিত্রী রানী সড়কের উপর পড়ে ট্রাকটির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যান। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেন, ট্রাকটির চালক গাড়িতে না থাকায় হেলপার দিয়ে গাড়িটি চালানোর কারনে এ দূর্ঘটনাটি ঘটেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি ফল রেখে এর হেলাপার দ্রুত পালিয় যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর