রাজধানীর মিরপুরের ১০ নম্বরে ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করছে। এতে কিছু লোক দগ্ধ ও আহত হয়েছেন। আরও কয়েকজন ভিতরে আটকা পড়েছেন। এ ছাড়াও এলাকার লোকজন উদ্ধার কাজে সহায়তা করছে।
আজ শনিবার (১৪ মার্চ) ১টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক জানা যায়নি।
বার্তাবাজার/কে.জে.পি