লালমনিরহাটে পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজারের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এর এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।যার আনুমানিক বয়স ৪০-৪৫ বছর।

সকালে খবর পেয়ে ১১ টার দিকে ঘটনাস্থলে আসে আদিতমারী থানা পুলিশ। অর্ধগলিত এই লাশটিকে শনাক্ত করতে পারছেনা এলাকাবাসী।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম বার্তা বাজার কে জানান লাশটি ১০-১৫ এর পুরোনো হবে।পোস্টমর্টেম এর পরে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে পুকুরটির মালিক মোঃ মজিদুল ইসলাম।যিনি ঢাকায় থাকেন এবং পুকুরটি ভাড়া দিয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর