পাবনার ভাঙ্গুড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় ফরহাদ হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৯ টার দিকে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা সড়কের ঝিনাইগাড়ি কলকতি নামক গ্রামে এঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন পাবনা ভাঙ্গড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকতি গ্রামের রেজাউল করিম সরদারের ছেলে।
এলাকাবাসি ও তার পরিবার জানান, বাড়ির সামনের পাকা সড়ক দৌড়ে অতিক্রমের সময় অটোরিকশা ধাক্কায় ফরহাদ রাস্তার উপর পড়ে যায়। এ সময় তার পেটের উপর দিয়ে অটোরিকশা একটি চাকা উঠে যায়।
গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী ও পরিবারের লোকজন ফরহাদকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া থানার ওসি মোঃ মাসুদ রানা, ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ।
বার্তা বাজার / ডব্লিও.এস