বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

বিশ্বজুড়ে চরম আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারত সরকার ১৪ মার্চ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত একমাসের জন্য পর্যটন ভিসা স্থগিত করেছে।

এরই ধারাবাহিকতায় চর্তুদেশীয় বন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর দিয়েও শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টার পর থেকে যাত্রী পারাপার বন্ধ করে দেয়া হয়েছে। তবে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকলেও আমদানী-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার শওকত আলী।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক মো: মোকছেদ আলী জানান করোনা ভাইরাসের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সারাদেশের মত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পর্যটন ভিসা স্থগিত করা হয়েছে।তবে আজ থেকে অফিসায়াল,কুটনৈতিক ভিসা ছাড়া সবধরনের ভিসা আগামী এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ফুলবাড়ি ইমিগ্রেশন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে।আজ সকাল থেকে কোন নতুন করে ভিসাধারী বাংলাদেশী যাত্রীদের ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে।কোন প্রভাব পড়েনি এই স্থলবন্দরে বলে জানান তিনি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর