সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ ও স্বাস্থ্য সনদ বিতরণ

মুজিববর্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়িচালকদের স্বাস্থ্য পরীক্ষাসহ দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও প্রতি তিন মাস অন্তর পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার সকালে শুরু হওয়া পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে রবিবার।

“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রসাশনের সহযোগিতায় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে দু’দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) এ এস এম ওয়াজেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন প্রতিনিধি ইস্কান্দার আলম, সাতক্ষীরা সদর হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ প্রভাকর, পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ হারুন- উর- রশীদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডাঃ মোঃ রাজিব হোসেন, ডাঃ রবিউল হাসান, ডাঃ ইমদাদুল ইসলাম, ডাঃ আব্দুল কাদের, মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরেফিন ও সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরশাদ আলী খোকা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র অফিস সহকারি মোঃ সাইফুল ইসলাম, সীল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন, অফিস সহায়ক আব্দুল গফ্ফার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর ১৬৫ জন পেশাজীবি চালক অংশ গ্রহণ করে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর