করোনা থেকে বাঁচতে হ্যান্ডসেক ছেড়ে নমস্কার করা শিখে নিলেন মার্কিন প্রেসিডেন্ট

ভারতের শতাব্দী প্রাচীন সংস্কার নমস্কার। অতিথিদের নমস্কার করেই অভ্যর্থনা জানানো হয়। সম্প্রতি হোয়াইট হাউসেও মিলল নমস্কার করে অভিবাদনের নিদর্শন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এখন করমর্দন (হ্যান্ডসেক) ছেড়ে এই সুযোগে নমস্কার জানানোর অভ্যেসটা ঝালিয়ে নিন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার পরস্পরকে নমস্কারের মাধ্যমে অভিবাদন জানালেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান “আজকে আমরা করমর্দন করিনি। তখন এক সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে আপনারা শুভেচ্ছা বিনিয়ম কীভাবে করলেন?

ট্রাম্পের জাবাব আসার আগেই আইরিশ প্রধানমন্ত্রী দু হাত জড়ো করে নমস্কার করে বুঝিয়ে দিলেন। ট্রাম্পও তখন হাসিমুখে ফের নমস্কার করেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার দরুন তাঁকে সকলের সঙ্গে করমর্দন করতে হত। তিনি সদ্য ভারত থেকে ফিরে এসেছেন এবং নমস্কার করার প্রথা সাদরে গ্রহণও করেছেন। পাশাপাশি জাপানিদের মাথা নিচু করে অভিবাদনের পদ্ধতিও শিখে নিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, করোনা মোকাবিলায় ভারত এবং জাপান দুই দেশের অভিবাদন পদ্ধতিই গ্রহণীয়। ইতিমধ্যেই সারা বিশ্ব জুড়ে করোনা আক্রান্ত ১,২৫,২৯৩ জন। প্রায় ৫,০০০ মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সংক্রমণকে বিশ্ব-মহামারির আখ্যা দিয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর