করোনার প্রভাবে ৫ কোটি মানুষ বেকারত্বের ঝুঁকিতে

করোনাভাইরাসের মহামারী সংক্রমণের কারণে সারা বিশ্বে পর্যটন খাত সংশ্লিষ্ট অন্তত ৫ কোটি মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে বলে জানিয়েছে বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিল।

সংস্থাটি জানায়, এ মহামারীতে ৫ কোটি মানুষ সাময়িক বেকার হয়ে পড়তে পারেন। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল ও কিছু ইনস্যুরেন্স কোম্পানি ভ্রমণ সংক্রান্ত বীমা বন্ধ করে দেয়ার পর এ পূর্বাভাস দেয় সংস্থাটি। ২০২০ সালে সারাবিশ্বে ২০ শতাংশ পর্যন্ত কমবে বলেও জানায় ডব্লিউটিটিসি।

ক্ষতি এড়াতে কিছু পরামর্শ দিয়েছে সংস্থাটি। পরামর্শগুলো হলো : ভিসা পদ্ধতি সহজ ও সাশ্রয়ী করা, স্থল ও বিমানবন্দরে অতিরিক্ত প্রতিবন্ধকতা তৈরি না করা। ভ্রমণ উৎসাহিত করতে বাজেট বাড়ানো।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর