ইতালি ফেরত ১৪২ বাংলাদেশিকে পুলিশ পাহারায় কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে !

ইতালি ফেরত ১৪২ বাংলাদেশি নাগরিকের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত রোগী নন। পুলিশি পাহারায় হোম কোয়ারেন্টাইনের জন্য তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হচ্ছে। এর আগে শনিবার সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের EK 582 নাম্বার ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেছিলেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের পর তাদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে এখনও কারো শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ও উপসর্গ পাওয়া যায়নি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশকোনা হজ ক্যাম্প গেটে জেলার সিভিল সার্জন ডা. মাইনুল হাসান গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানিয়েছেন। তিনি গণমাধ্যমকর্মীদের হজ ক্যাম্পের গেটে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন।

এর আগে ইতালির রোম থেকে শনিবার (১৪ মার্চ) সকাল ৮ টায় দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ৫৮২) ফ্লাইটে ১৪২ বাংলাদেশি নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তাদের বিমানবন্দর থেকে সরাসরি আশকোনা হজ ক্যাম্পে নেয়া হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর