করোনাভাইরাসে ভয়াবহভাবে আক্রান্ত দেশ ইতালির রোম থেকে ১৪২ জন বাংলাদেশি যাত্রী ঢাকায় পৌঁছেছেন। দেশে ফেরার পর তাদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
শনিবার (১৪ মার্চ) সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের EK 582 নাম্বার ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন।
এর আগে, শুক্রবার রাতে এই প্রবাসীদের দেশে ফেরার কথা গণমাধমে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন ইতালিই হচ্ছে চীনের পর সবচেয়ে বেশি করোনা-বিপর্যস্ত দেশ। সেখান থেকে শতাধিক প্রবাসীর দেশে ফেরায় বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন অনেকে।
এমিরাত এয়ারলাইনসের দুবাই-ঢাকা ফ্লাইটের ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার তাদের তিনটি ফ্লাইট রয়েছে। EK 582 প্রথম ফ্লাইটটি শুক্রবার রাত ১:৪৫ এ ছেড়ে, সকাল ৮:১০ এ ঢাকা এসে পৌঁছায়। EK 586 নামের দ্বিতীয় ফ্লাইটটি ছাড়বে সকাল সাড়ে ১০ টায়, পৌঁছাবে ৪:৫৫ তে। EK 584 নামের তৃতীয় ফ্লাইটটি ছাড়বে বিকাল ৪:৪৫ এ, রাত ১১ টায় পৌঁছাবে।
বার্তা বাজার / ডব্লিও.এস