অবশেষে ৭ মাস পর মুক্ত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

অবশেষে বন্দিদশার সাত মাস পর কাশ্মীরের বর্তমান সংসদ সদস্য, সাবেক মুখ্যমন্ত্রী ও জননেতা ফারুক আব্দুল্লাহকে মুক্তি দিয়েছে মোদী সরকার।

গতকাল শুক্রবার (১৩ই মার্চ) তাকে মুক্তি দেয়া হয়। তবে ওই নির্দেশে তাকে মুক্ত করে দেওয়ার কোনো কারণ উল্লেখ করেনি ভারতে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার।

গতবছর ৫ই আগস্টে ভারত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকেই বন্দিদশায় রাখা হয় ফারুক আবদুল্লাহকে।

মুক্ত হওয়ার পর ফারুক আবদুল্লাহ বলেন, তার মুক্তির জন্য যারা লড়াই করেছে তিনি তাদের কাছে কৃতজ্ঞ। এছাড়া কাশ্মীরের বন্দি অন্যান্য নেতারও মুক্তির দাবি জানান তিনি। আগস্টে কাশ্মীরকে দিখণ্ডিত করার বিল পাশের আগে কাশ্মীরে হাজারো নেতার সঙ্গে তাকে গৃহবন্দি করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর