নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাফি মোল্লা (২৮)। তিনি ওই ইউনিয়নের বজলু মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে কামাল প্রতাব বাজারে একটি দোকানে বসে গল্প করছিলেন সাফি। হঠাৎ করে ৮-১০ জন অস্ত্রধারী এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর