যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সী আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টায় রয়েল লন্ডন হাসপাতালে ওই ব্যক্তি মারা যান। এর আগে রোববার ( ০৮ মার্চ) যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এক বাংলাদেশির মৃত্যু হয়েছিলো।
জানা যায়, গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সী ওই বৃদ্ধ রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি হন। ভর্তির ৮ দিন পর শুক্রবার ভোরে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি সিলেটে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এর বাসিন্দা ছিলেন তিনি।
এখন পর্যন্ত সারা বিশ্বে লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ হাজারেরও বেশি মানুষ। প্রাণঘাতী এই ভাইরাসে প্রতিদিনই নতুন নতুন দেশ আক্রান্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে এই ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষনা করেছে।
বার্তা বাজার / ডব্লিও.এস