দিনে দিনে ভয়ঙ্কর রুপ নিচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। চীনকে লণ্ডভণ্ড করে এই ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বের ১৪৫টি দেশে।
এদিকে,ব্রিটেনে প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়েই পৃথিবীর আলো দেখলো একটি শিশু। ধারণা করা হচ্ছে, এই শিশুই বিশ্বের সর্বকনিষ্ঠ করোনা আক্রান্ত।
জানা গেছে, ব্রিটেনে এক গর্ভবতীকে নিউমোনিয়ায় করোনো ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে সন্তান জন্মদানের আগেই হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার উপসর্গগুলো দেখে চিকিৎসক করোনাভাইরাস পরীক্ষা করান।
পরীক্ষার ফলাফল আসার আগেই জন্ম নেয় তার সন্তান। এরপরই আসে পরীক্ষার ফলাফল। এতে ওই নারীকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। এর কয়েক মিনিটের মধ্যেই শিশুটিরও পরীক্ষা করা হয়। ফলাফল একই।
মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে অন্য একটি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর শিশুটিকে ওই হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে ডাক্তাররা এখনও নিশ্চিত হতে পারেননি গর্ভে থাকাকালীন না জন্মের সময় শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি