ইতালিতে করোনায় একদিনে ২৫০ জনের মৃত্যু

চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রানঘাতী করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় ইতালিতে ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ২ শ’ ৬৬ জনে দাঁড়ালো। সেই সাথে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৭ হাজার ছাড়িয়েছে।

গতকাল শুক্রবার (১৩ মার্চ ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাব হানা দেয়ার পর থেকে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

দেশটির প্রধানমন্ত্রী ন্ত্রী ইউসেপ্পে কোন্তে ৮ মার্চ একটি টেলিভিশনে এসে বলেন, আমাদের হাতে আর সময় নেই। ইতালির স্বার্থে আমাদের সবাইকেই কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হবে। পুরো ইতালি একটি সংরক্ষিত এলাকায় পরিণত হবে। আর এটা এখনই করতে হবে।

সেসময় তিনি দেশের ৬ কোটি মানুষকে ঘরে থাকার পরামর্শ দেন। এবং জরুরি কোথাও ভ্রমণের জন্য সরকারিভাবে অনুমোদন নেওয়ার কথাও বলেছেন।

গেল ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিড-১৯ এর বিস্তারকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর