বারি থেকে বের হওয়ার সময় আলাদা বোতলে ভরে পানি নিজের ব্যাগে নিয়ে যাওয়ার অভ্যাস আমাদের মাঝে অনেকেরই আছে। বিশেষ করে স্বাস্থ্য সচেতন ব্যাক্তিরাই এটা করে থাকেন। এদের মাঝে বেশিরভাগ ব্যাক্তিই সাথে রাখেন প্লাস্টিকের বোতল। স্বাস্থ্য সচেতন ব্যাক্তিদের মাঝে উন্নত মানের প্লাস্টিক কিংবা স্টিলের বোতলে পানি বহন করতেও দেখা যায়। যত উন্নতই হোক প্লাস্টিকের ব্যবহার কমিয়ে ফেলা উচিত।
একটা সম তামা কাসাই ছিল যে কোনো পাত্রের প্রধান উপাদান। কিন্তু বর্তমানে খুব কম মানুষই তামার পাত্র ব্যবহার করে। জেনে অবাক হবেন যে তামার পাত্রে পানি শরীরের অনেক উপকার হয়। যাদের অতিরিক্ত ওজন আছে তা কমাতে এটা ভাল কাজ করে।
প্লাস্টিক এমনেই শরীরের জন্য ক্ষতিকর। খাবার বা পানি প্লাস্টিকের পাত্রে নিলে প্লাস্টিকের ক্ষতিকর কণা খাবার বা পানির মাধ্যমে প্রতিদিন শরীরে প্রবেশ করিয়ে দিচ্ছে বিষ।
সম্প্রতি ইউনিভার্সিটি অব ভিয়েনা-র এক দল গবেষক খাবার ও পানি নেয়ার ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার কমাতে বেশ কিছু কাজ করেছেন। তাদের মতে, অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণা মিশে যেতে পারে রক্তপ্রবাহের সঙ্গেও। যা পরে যকৃতেও পৌঁছে যেতে পারে।
তাই প্লাস্টিকের বোতলের জায়গায় রাখুন তামার বোতল। ভাল ফল পেতে সারা রাত তামার বোতলে ভরে রাখুন পানি। সেই পানি নিয়ে বের হয়ে পড়ুন পরের দিন সকালে। এছাড়াও তামার বোতল ব্যবহারে কী কী উপকার পাবেন জেনে নিন।
তামার বোতলে দীর্ঘ সময় পানি ভরে রাখলে অলিগোডায়নামিক এফেক্টের মাধ্যমে তামার আয়রন পানিতে মিশে যায়। ফলে পানির অশুদ্ধতা কমে।
এছাড়াও তামা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্ট। যা ব্রণ ও ত্বকের নানা দাগ কমাতে তো সাহায্য করেই, সঙ্গে ত্বকের মৃত কোষ কমিয়ে নতুন কোষ তৈরিতেও বিশেষ ভূমিকা পালন করে।
তামার বোতলের পানি ফ্রি র্যাডিক্যালের সঙ্গে লড়াই করে ফলে ত্বকে বলিরেখা পড়ে না। আবার এই বোতল পরিষ্কারের উপায়ও খুবই সহজ। অন্য সাধারণ বোতলের মতোই কিছু উপাদান ব্যবহার করে এই বোতল পরিষ্কার রাখুন।
লবণ ও তেঁতুলের ক্বাথ একত্রে মিশিয়ে তামার বোতলের ভিতরের অংশ ভাল করে পরিষ্কার করে নিন। এছাড়া প্রয়োজনে লেবুর রস ও বেকিং সোডার মিশ্রণ দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন এবং সকালে ভাল করে ধুয়ে ফেলুন।
বার্তাবাজার/এসজে