মাদকসহ পুলিশ ও রেল নিরাপত্তা কর্মী আটক

মাদকসহ এক পুলিশ কনস্টেবল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে ব্রাহ্মবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আজমপুর বিজিবি ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদেরকে আটক করে।

আটককৃত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য সুমন বিশ্বাস (৩৬) সিলেটের কদমতলী রেলওয়ে ফাঁড়িতে কর্মরত আছেন। তিনি নরসিংদীর রায়পুর উপজেলার নারায়ণপুরের গকূলনগর এলাকার হরিদাস বিশ্বাসের ছেলে।

অপরজন হছে কিশোরগঞ্জের ভৈরবের আকবর নগর এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে পুলিশ কনস্টেবল আসাদুল্লাহ (৪২)। তিনি দক্ষিণ লালবাগ থানায় কর্মরত আছেন বলে বিজিবিকে জানায়।

এ সময় তাদের কাছে থাকা পরিচয় কার্ড পাওয়া যায়।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবির এই দু’জনের টকের বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়ার সীমান্তের আজমপুর বিওপির টহল জোয়ানরা শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একজন পুলিশ কনস্টেবল ও অন্যজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে আধা কেজি গাঁজাসহ আটক করে ক্যাম্পে নেয়া হয়।

তাদের পরিচয় যাচাই করা হচ্ছে বলেও তিনি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর