রোহিঙ্গা ক্যাম্পে আগুন!

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২টি দোকান, ১টি স্কুলসহ ১৭টি রোহিঙ্গাদের বসত পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ২ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে প্রাণহানির ঘটনা ঘটেনি। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পে বিভিন্ন সংস্থা প্রচুর পরিমানে জ্বালানি হিসাবে গ্যাস সিলিন্ডার বিতরণ করেছে রোহিঙ্গাদের মাঝে। অথচ রোহিঙ্গারা গ্যাস সিলিন্ডারের যথাযথ ব্যবহার ও সংরক্ষন পদ্ধতি জানে না। রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত যতটি আগুনের সূত্রপাত হয়েছে সব গ্যাস সিলিন্ডার থেকে। য়াজকের ঘটনাটিও গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।

তবে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনায় রোহিঙ্গারা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইমদাদুল হক বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ১টি লার্নিং সেন্টার, ২ টি দোকান এবং ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে। গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর