সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা সাতকড়াইবাড়ী সীমান্ত থেকে ইসমাইল হোসেন কালু (৩২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে ভারতের দীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

আটক ইসমাইল হোসেন কালু (৩২) দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দাঁতভাঙা কোম্পানি কমান্ডার সুবেদার উমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

সীমান্ত সূত্র জানায়, শুক্রবার রাতে ইসমাইলসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পথে ভারত থেকে আসা গরু আনতে যায়। এ সময় ভারতের দীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে গরু ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ইসমাইল ধরা পড়েন।
এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে সুবেদার উমর ফারুক আটক বাংলাদেশির নাম ছাড়া আরও কিছু জানাতে অস্বীকৃতি জানান।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর