করোনা ভাইরাসকে নিয়ে ইয়ার্কি করা ব্রাজিলের প্রেসিডেন্টও আক্রান্ত

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসকে ‘ফ্যান্টাসি’ বলে তুচ্ছজ্ঞান করা ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো এবার নিজেই আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এসংবাদ প্রকাশ করেছে।

নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার (৭ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নৈশভোজে পাশাপাশি বসেছিলেন ট্রাম্প ও বলসোনারো। যুক্তরাষ্ট্র সফর শেষে ব্রাজিলে ফেরার পর থেকেই প্রেসিডেন্ট বলসোনারো অসুস্থতা অনুভব করছিলেন।

নিউইয়র্ক টাইমস আরও জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর প্রধান যোগাযোগ কর্মকর্তা ফেবিও ওয়াজনগার্টেন। তিনি ব্রাজিলিয়ান প্রতিনিধি হিসেবে ট্রাম্পের ফ্লোরিডার মার-অ্যা-লাগো রিসোর্টে যান।

সংবাদমাধ্যম এসতাদাও বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও জানানো হয়, ফেবিও ওয়াজনগার্টেন বাড়ি ফেরার পর রোগের উপসর্গ দেখা দিলে তাকে পরীক্ষা করে করোনা পজেটিভ পাওয়া যায়।

এ অবস্থায় ব্রাজিলের প্রেসিডেন্টকেও পরীক্ষা করা হয়েছিল। শুক্রবার তিনি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ছিলেন। কিন্তু এরইমধ্যে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম প্রেসিডেন্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশ করল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর