পঞ্চগড়ে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

পঞ্চগড়ে নিজ ঘরে কুপীর আগুনে দগ্ধ হয়ে জমিলা খাতুন (৫৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ই মার্চ) বিকেলে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের পখিলাগা এলাকা হতে বৃদ্ধা জমিলার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জমিলা খাতুন ঐ এলকার মৃত রুস্তম আলীর স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জমিলাম খাতুন ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি তার ঘরে একাই থাকতেন। গতকাল তিনি বাড়ি ফেরার পর আজ বিকেল পর্যন্ত ঘর হতে বের না হওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়ে।পরে এলাকাবাসী ঘরে গিয়ে দেখে জমিলা খাতুন কুপীর আগুনে দগ্ধ হয়ে মৃত অবস্থায় পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান শাহিন বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর