করোনার ভয়ে দিন কাটানো ঢাকাবাসীর উপর আবার ডেঙ্গুর আক্রমন

করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে রাজধানবাসী। এর মাঝে আবার ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ জানানো সর্বশেষ তথ্যমতে, শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি। এর আগে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী ঢাকার হাসপাতালে ভর্তি হন।

চলতি ২০২০ সালের এখন পর্যন্ত ২৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৫০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

গত বছর দেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। এসময় আইইডিসিআরের তথ্যমতে সারাদেশে প্রায় ২৭৬ জন্য মারা যায় এই রোগে আক্রান্ত হয়ে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর