করোনা: গুজব ছড়িয়ে আটক ইঞ্জিনিয়ার

ফেসবুকে করোনা নিয়ে গুজব রটিয়ে আতংক ছড়ানোর অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালীতে এবিএম রেজা নামে এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ। ইঞ্জিনিয়ার রেজা চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

মোহাম্মাদ নেয়ামত উল্লাহ আরও জানান, শুক্রবার প্রকৌশলী এবিএম রেজা তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে ‘চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ উল্লেখ করে একটি পোষ্ট দেন। কিন্তু নানাভাবে অনুসন্ধান চালিয়ে করোনা আক্রান্ত রোগীর কোনো অস্তিত্ব পায়নি পুলিশ।

পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানার অফিসার ইনচার্জ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজা জানিয়েছেন লোকমুখে শুনে তিনি ফেসবুকে এই পোষ্ট দিয়েছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর