ট্রাক চাপায় পুলিশ অফিসার নিহত

নারায়ণগঞ্জের রুপগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ফজলুল হক নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে। রুপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ বিকেলে তিনি কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। এ সময় রুপগঞ্জের নলপাথর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফজলুল হকের বাড়ি কুমিল্লার চান্দিনা এলাকায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর