করোনাভাইরাসে ভারতে আরও এক নারীর মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে ৬৬ বয়সী আরও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এই নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দিল্লির এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই বৃদ্ধা পশ্চিম দিল্লির বাসিন্দা। সম্প্রতি সুইজারল্যান্ড ও ইতালি থেকে তিনি দেশে ফিরেছেন। তার সন্তানও করোনাভাইরাসে আক্রান্ত।
গত ৯ মার্চ তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। পরবর্তী তার শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথমবারের মত ৭৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।

উল্লেখ্য, ভারতে এখন ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর