শরীয়তপুরে ইতালিফেরত ১৪৯ জন ‘হোম কোয়ারেন্টাইনে’

ইতালিতে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় নানা শঙ্কা আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন শরীয়তপুরের ইতালি প্রবাসীদের পরিবারের সদস্যরা। ইতালি থেকে সম্প্রতি দেশে ফেরা স্বজনদের নিয়েও বিব্রতকর পরিস্থিতিতে পরেছেন অনেকেই। সম্প্রতি ইতালি ফেরত ১৪৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মনির হোসেন।

জেলা প্রশাসনের হিসেবে শরীয়তপুরের প্রায় দেড় লক্ষ মানুষ ইতালির বিভিন্ন শহরে বসবার করছে। তবে সরকারী হিসাব মতে শরীয়তপুর জেলায় ১ লক্ষ ৬২ হাজার লোক প্রবাসে রয়েছে। এদের মধ্যে নড়িয়া উপজেলায় ইতালী প্রবাসী সবচেয়ে বেশি।

নড়িয়া উপজেলার নালতা গ্রাম পরিচিতি পেয়েছে ইতালি গ্রাম নামে। ইতালিতে করোরনা ভাইরাস মাহামরি আকার ধারণ করায় দুশ্চিন্তা আর অজানা শংকায় ভেঙ্গে পড়েছে ইতালি প্রবাসী পরিবারের সদস্যরা।
এক প্রবাসীর পরিবারের সদস্য কাজী ওয়াছিদ্দি মাদবর বলেন, আমার ছেলে ইতালিতে আছে, কিন্ত কোন কাজকর্ম করতে পারছে না। বাসা থেকে বের হতে দিচ্ছে না বাঙালিদের। যার কারণে না খেয়ে দিন কাটাতে হচ্ছে ছেলে-মেয়েদের। তারা সুস্থ আছে, কিন্ত না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মনির আহম্মদ খান বলেন, সম্প্রতি ইতালি থেকে শরীয়তপুরে ফিরে আসা ১৪৯ জন প্রবাসীকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সংকটে ইতালিতে বসবাসরত বাঙালিদের পাশে দাঁড়াতে সরকারের যথাযথ পদক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর