ময়মনসিংহের ত্রিশালে সড়ক পারাপারের সময় বাস চাপায় মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (৭০) ও তার সহোদর ছোট ভাই ওয়াহেদ আলী।
শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কানহর নামকস্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। তারা উপজেলার উজান বইলর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ত্রিশাল থানা সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র জানান, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করলেও ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
বার্তাবাজার/এসজে