বেনাপোলে ১৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক-১

যশোরর বেনাপোলে ১৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃআমির হোসেন বষ্ঠ(২৭)নামে একজন মাদক বহনকারীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি হলেন,বেনাপোল পোর্ট থানাধীন আমড়া খালী গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে আমির হোসেন। শুক্রবার(১৩ই মার্চ)রাত ৮ টার সময় তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার(এসআই)পিন্টু লাল দাস,(এসআই)শফি আহম্মেদ রিয়েল,(এএসআই) আলগীর হোসেন ও কনেস্টবল খলিলুর রহমান মশিয়ারের ঘের এর সামনে অভিযান চালিয়ে ১৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃআমির হোসেন বষ্ঠকে আটক করেন।

তিনি আরো বলেন,আটক মাদক বহনকারীকে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর